মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৫/১২/২০২৩ ৯:০৭ এএম

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় ৯জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে কক্সবাজারের জন্য ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ ৩০০ টি সংসদীয় আসনের জন্য মোট ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান মতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে মনোনয়ন পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাগণ নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ৭ জানুয়ারী এবং নির্বাচনের ২ পর অর্থাৎ আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত মোট ৫ দিন নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব পালন করবেন।

বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৯ এ তে উল্লেখিত ৭৩ (২বি), ৭৪(২এ), ৩, ৪, ৫, ৬ মতে ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ অনুযায়ী ১৮৯৮ সালের ফৌজদারী দন্ড বিধির ১৯০ এর (১) উপধারা মতে নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।

নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগের জন্য মনোনীত ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাগণের চাকরি নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।

কক্সবাজার জেলায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন-কক্সবাজার-১ আসনের চকরিয়ার উপজেলায় চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হোসাইন, পেকুয়া উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী, মহেশখালী উপজেলায় মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দীন খান, কক্সবাজার-৩ আসনের সদর উপজেলায় কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, ঈদগাঁও উপজেলায় সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, রামু উপজেলায় সিনিয়র সহকারী জজ মোঃ ওমর ফারুক, কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ ও টেকনাফ উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...