প্রকাশিত: ০২/১২/২০১৬ ৮:০১ এএম , আপডেট: ০২/১২/২০১৬ ৮:০৩ এএম

প্রেস বিজ্ঞপ্তি:pakhi
বহুল প্রত্যাশিত কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে (সদর-৪ আসন) এর ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান শাহিনা আক্তার পাখি।

১ ডিসেম্বর দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের হাতে এই মনোনয়ন পত্র জমা দেন।

ওই সময় তার পিতা সাবেক গণী চেয়ারম্যান, শিল্পপতি নজির কোম্পানী, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাজের সাধারণ মানুষের আস্থার প্রতীক, নারী ও অসহায় মানুষের সেবক খ্যাত এবং পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনা আক্তার পাখি সকলের দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আমি সাধারণ মানুষের কাতারে বড় হয়েছি। দীর্ঘ দিন ধরে মানুষের সুখে দুঃখে কাজ করেছি। অসহায় মানুষের কথা শুনতে ও সার্বিক সহযোগিতা করতে ছুটে গিয়েছি।

কিছু পাওয়ার জন্য নয়, বঞ্চিত মানুষের পক্ষে কথা বলতে ও কাজ করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। বিনিময়ে জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা ও মূল্যবান ভোটটি চাই।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...
Single Page Footer