ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১০/২০২৪ ৯:৫৮ এএম , আপডেট: ১০/১০/২০২৪ ১০:৫৮ এএম

উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অনিয়ম দুর্নীতি ও সাবেক সংসদ সদস্য শাহীন আক্তারের স্বাক্ষর জাল সহ গভীর নলকূল স্থাপনে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা উপসহকারী প্রকৌশলী শরিফ ইমতিয়াজকে বদলি করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু স্বাক্ষরিত এক অফিস আদেশে শরীফ ইমতিয়াজকে বদলি করা হয়। যার স্বারক নম্বর ১৬২৭।
গত ৮ অক্টোবর, মঙ্গলবার ‘উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি, দেড় কোটি টাকার গভীর নলকূপ স্থাপন প্রকল্প স্থগিত’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারি প্রকৌশলী জি এম মুকতাদির বলেন, আমি বর্তমানে ঢাকায় ট্রেনিংয়ে আছি। তবে যতটুকু শুনেছি সদর দপ্তর থেকে উখিয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শরিফ ইমতিয়াজকে অন্যত্র বদলির আদেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer