প্রকাশিত: ০৩/০৩/২০১৯ ৫:২০ পিএম

মতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা অস্থিতিশীল। এই অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আজ দুপুর ২টায় এক সংবাদ ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলি আহসান। বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা কখনো উন্নতি, আবার কখনো অবনতি হচ্ছে। মেডিকেল বোর্ড বলছে, তার অবস্থা সংকটাপন্ন।

তিনি আরও বলেন, তাকে সিঙ্গাপুরে এখন পাঠানো সম্ভব কি, সম্ভব না- এই মূহূর্তে বলা যাচ্ছে না। কারণ তার অবস্থা ওঠা-নামা করছে। এখন তার যে শারীরিক অবস্থা তাতে আমি বললো, তাকে সিঙ্গাপুর পাঠানো যাচ্ছে না।আপনারা দোয়া করেন। আমরা চেষ্টা করছি। এখন দোয়া করা ছাড়া উপায় নেই।

এর আগে আজ ফজরের নামাজের পর অসুস্থ্য হয়ে পড়েন কাদের। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা এনজিওগ্রাম করান। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। বর্তমান তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার প্রস্তুতি চলছে।  এদিকে আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার অসুস্থ্যতার খবর ছড়িয়ে পড়লে দলের শীর্ষস্থানীয় ও তৃণমূলের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

তাকে দেখতে হাসপাতালে যান ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ অনেকে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...
Single Page Footer