প্রকাশিত: ২৬/০১/২০১৮ ৭:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক:;

শৈবাল ইস্যুতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে কক্সবাজারের সম্পদ রক্ষা আন্দোলন পরিষদ নামে একটি সংগঠন। আগামি ৩১ জানুয়ারি পৌর শহরে এই হরতাল পালিত হবে। হরতাল সফল করতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কক্সবাজারের সম্পদ রক্ষা আন্দোলন পরিষদ। সেখানে অর্ধদিবস হরতালের ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যেকোন মূল্যে শৈবাল রক্ষার দাবী সফল করবেন তারা। কোন অবস্থাতেই পিছ পা হবেন না। যত কঠোর আন্দোলনে যেতে হয়, যাবেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে তারা বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন। গত মঙ্গলবার পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল কক্সবাজার আসলে তাঁকে সরাসরি স্মারকলিপি দেন। আন্দোলনের অংশ হিসেবে আগামি ২৭ ও ২৮ জানুয়ারি শহরে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা, গণসংযোগ, পথসভা করবেন তারা। ৩০ জানুয়ারি সন্ধ্যায় শহরে মশাল মিছিল করা হবে। আর ৩১ জানুয়ারি দুপুর ২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করবে সংগঠনটি। এতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলন নামে সংগঠনটি মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, তেল গ্যাস রক্ষা আন্দোলন নেতা করিম উল্লাহ, কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের মুখপাত্র এইচএম নজরুল ইসলাম, কক্সবাজার পরিকল্পিত আন্দোলনের সমন্বয়ক আব্দুল আলীম নোবেল প্রমুখ।
শৈবাল রক্ষার জন্য প্রয়োজনে সংগঠনটি উচ্চআদালতে যাবেন বলে হুঁশিয়ারি দেন এইচ এম নজরুল ইসলাম। একই কথা বলেন জাতীয় পার্টির নেতা মুফিজুর রহমানও। তারা বলেন, শুধু শৈবাল নয়, সমুদ্র সৈকত তীরে ঝাউবনের ভেতর যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান লিজ নেওয়ার নামে তাদের সাইনবোর্ড টাঙিয়ে গ্রাস করার অপচেষ্টা করছে, সেগুলোও প্রতিহত করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer