লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...

নোয়াখালীর বেগমগঞ্জে লোমহর্ষক নির্যাতনের শিকার নারী এবার মুখ খুলেছেন। নির্যাতনে জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি।
ভুক্তভোগী ওই নারী বলেন, আল্লাহর কাছে কবো। আর শুধু এটাই চাই…ছেলেগুলোর যেন মৃত্যু অথবা যাবজ্জীবন জেল হয়। আমার এই অনুরোধ আর কিছু না। অন্য কেউ হইলে, কোনো মেয়ে হইলে, ছেলে হইলেও বিষ খাইতো, গলায় দড়ি দিতো। আমি এ রকম করবো না। এ দুনিয়াতে কিসের কষ্ট, আখেরাতে অনেক কষ্ট। আমি আখেরাতের কামাই চাই। আমার জন্য যদি কেউ ভালো থাকে সে প্রতিবাদ করবে।
এছাড়াও অপরাধীদের গ্রেফতার করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।এর আগে, সেপ্টেম্বরের শুরুর লোমহর্ষক ঘটনাটির ভিডিও ভাইরাল হলে তৎপর হয়ে ওঠে প্রশাসন। নয় জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন এ নারী। এরইমধ্যে মামলার বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠকের মতামত