প্রকাশিত: ১৯/১১/২০২১ ৮:৩২ এএম

এক সপ্তাহের ইলমি সফরে বাংলাদেশে এসেছেন মহানবী সা:-এর বংশধর ও ভারতের উত্তর প্রদেশের প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কাসেমিয়া মাদরাসায়ে শাহী মুরাদাবাদের পরিচালক আল্লামা সাইয়্যেদ আশহাদ রশিদী। তিনি বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা হুসাইন আহমাদ মাদানির দৌহিত্র।

আগামীকাল শুক্রবার দুপুর ১২ টায় তিনি দুইটি মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। মাদরাসা দু‘টি হল-তুরাগস্থ উত্তরা নয়ানগর চেয়ারম্যান বাড়ি মোড়ে অবস্থিত জামিয়াতুন নূর আল কাসেমিয়া ও রওজাতুস সালিহাত উসমানিয়া মহিলা মাদরাসা।

এরপর তিনি ক্যাম্পাস মসজিদে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করবেন। এসময় দেশের বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জামিয়াতুন নূর আল কাসেমিয়ার শিক্ষাসচিব মুফতী হাবিবুর রহমান কাসেমী।

জামিয়াতুন নূর আল কাসেমিয়া ও রওজাতুস সালিহাত উসমানিয়া মহিলা মাদরাসার পরিচালক এবং আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)-এর দীর্ঘদিনের সহযোগী আল্লামা নাজমুল হাসান কাসেমীর আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছেন।

আগামী এক সপ্তাহে আল্লামা সাইয়্যেদ আশহাদ রশিদী দেশের বিভিন্ন জায়গায় ইসলামি সফর করবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer