প্রকাশিত: ১৫/০২/২০২১ ১১:২১ এএম , আপডেট: ১৫/০২/২০২১ ১১:২১ এএম

বার্তা পরিবেশক::
“শীতের অপরিপূর্ণতা কাটিয়ে পরিপূর্ণতা আসুক শীতবস্ত্রের ছোঁয়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “Warm Touch” নামক ইভেন্ট নিয়ে “প্রত্যাশা”র উদ্যোগে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে গিরে ভিন্ন আঙ্গিকে অসহায় মানুষের মানুষের উষ্ণ ছোয়ার মধ্য দিয়ে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকুক, সেই লক্ষ্যকে সামনে রেখে বান্দরবান জেলার,নাইক্ষ্যংছড়ি উপজেলার,ঘুমধুম ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ফাত্রাঝিরি,রেজু আমতলী এবং রেজু বরইতলীর মসজিদ
হুজুর,খুদে হাফেজ এবং বৌদ্ধ বিহারের এবং বুদ্ধ ভিক্ষুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত ইভেন্টটি প্রত্যাশার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিমের
সঞ্চালনায় উদ্ভোধন করে প্রত্যাশা’র সভাপতি মিজানুর রহমান,, আমন্ত্রিত অথিতি হিসেবে ছিলেন ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা সদস্য আয়েশা আক্তার ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভুলু মেম্বার। এছাড়াও প্রত্যাশা সংগঠনের প্রতিনিধি হিসাবে
সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,প্রচার সম্পাদক মোঃ রুবেল,সদস্য পূজন বড়ুয়া এবং আব্দুর রহমান ফাহিম।এ সময় দুইটি হাফেজখানা ও চারটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং দুইটি মন্দিরের বুদ্ধ ভিক্ষুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বিজয় বলেন। মূলত এই বিশেষ দিনগুলোকে ভিন্নভাবে উদযাপন করার লক্ষ্যে অসহয় মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা। এছাড়া সংগঠনের ভবিষ্যত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে কার্যক্রমে পাশে থাকার আহবান জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer