প্রকাশিত: ০৬/০২/২০২১ ৯:১২ এএম

ছাত্রলীগের পদে থাকাবস্থায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ে করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মিয়া মোহামম্মদ রুবেল। গতকাল শুক্রবার ওই বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষিকা হাফছা জাহান হিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

একেবারে ধুমধাম করেই হয়েছে বিয়ে। গত বৃহস্পতিবার হয়েছে তাদের গায়েহলুদ। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ বিয়েতে দাওয়াত পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, প্রশাসনের কর্মকর্তাসহ অনেকেই। তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রায় সবাই। ময়মনসিংহের রাজনৈতিক ব্যক্তিরাও শুভেচ্ছা জানাতে এসেছিলেন তাদের। কমিউনিটি সেন্টার সূত্রে জানায়, প্রায় ৫০০ অতিথি আপ্যায়নের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন এর চেয়েও বেশি।

বর্তমান সাধারণ সম্পাদকের বিয়েতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যেও ছিল অন্য রকম আনন্দ। নেতার প্রতি ভালোবাসা দেখিয়েই উপস্থিত ছিলেন তারাও। বিয়ের অনুষ্ঠানে এসে এ যুগলের সঙ্গে স্মৃতি হয়ে থাকার ছবি তুলেছেন প্রায় সবাই। পবিত্র সম্পর্কে জড়ানোর জন্য অভিনন্দন জানিয়েছেন সবাই। এদের অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেগুলো পোস্টও করেছেন। সেখানে রয়েছে এ যুগলের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল জানান, তিনি কেন্দ্রীয় শাখা ছাত্রলীগকেও বিষয়টি জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer