প্রকাশিত: ০১/০১/২০১৮ ৮:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৮ এএম

সোয়েব সাঈদ, রামু::

রামুতে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বই উৎসব আয়োজন করে বিভিন্ন বিদ্যালয়। বই উৎসব ঘিরে কচিকাঁচা শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয়ের আঙ্গিনা।

আজ সোমবার সকালে রামুর অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে বই উৎসবে ছাত্রীদের হাতে নতুন বই বিতরণ করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা সবার অধিকার। এজন্য সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। অতীতের মতো এখন আর বই কিনতে হয়না। আবার বই পাওয়া নিয়ে ঝামেলাও নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান রক্ষায় সরকার যেমন আন্তরিক, তেমনি শিক্ষক-অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদেরও আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব, কক্সবাজার জেলা পরিষদ সদস্য এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আওয়ামীলীগ নেতা শামসুল আলম মন্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন কোম্পানী ও ইউনুচ রানা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোতাহেরা বেগম, শিক্ষক আঙ্গুর বালা দাশ, লাভলী বড়–য়া, সুমথ বড়–য়া, রনজিত কুমার দে, লুৎফুন্নেছা প্রমূখ।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer