প্রকাশিত: ০৫/০২/২০১৮ ১০:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০১ এএম

প্রেস বিজ্ঞপ্তি
টেকনাফের শাহপরীর দ্বীপের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, মরহুম হাজী নবী হোসাইনের জৈষ্ঠ্য পুত্র, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং নন্দনকাননের ঐতিহ্যবাহি ইউনাইটেড হোটেলের স্বত্বাধিকারী আলহাজ্ব বদিউর রহমান (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অ-ইন্না ইলাহি রাজেউন)। তিনি ৫ ফেব্রুয়ারী সোমবার ভোররাতে চট্টগ্রামের সিএসসিআর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুম বদিউর রহমান ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়া, কাতারের আমিরে দেওয়ানের একান্ত সচিব ড. হাবিবুর রহমান, চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী হাজী শফিকুর রহমান ও মাহমদুর রহমানের বড় ভাই এবং সাবরাং ইউনিয়নের দুই দুই বার নির্বাচিত চেয়ারম্যান হামিদুর রহমানের জেঠা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ভাই-বোন, নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের ছোট ভাই শিল্পপতি মোহাম্মদ ইয়াহিয়া জানিয়েছেন আজ ৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা ২ টায় শাহপরীর দ্বীপ খেলার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে টেকনাফের বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী, দানশীল সম্ভ্রান্ত পরিবারের সন্তান বদিউর রহমানের মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer