প্রকাশিত: ১২/০৪/২০২২ ৪:১২ এএম


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে এক বিমানকে আরেক বিমান ধাক্কা দিয়েছে। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে বোয়িং-৭৩৭ এবং বোয়িং-৭৭৭ উড়োজাহাজের মধ্যে এই ঘটনা ঘটে।

জানা যায়, একটি বিমানের মেরামত শেষে সেটিকে হ্যাঙ্গারে প্রবেশ করানো হচ্ছিলো। এ সময় একটি বিমানের সম্মুখ অংশ (নোজ) আরেকটি বিমানের পেছনের অংশে (টেইল) ধাক্কা দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘মেরামত করে হ্যাঙ্গারে ঢোকানোর সময় একটি উড়োজাহাজের সামনের অংশ (নোজ) আরেকটি উড়োজাহাজের পেছনের অংশে (টেইল) গিয়ে ধাক্কা দেয়।’

তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দুর্ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রকৌশলীরা এটি মেরামত করতে পারবে কি না জানার চেষ্টা চলছে।’

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer