ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১১/২০২৫ ৯:০৪ এএম

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রামু থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব জানিয়েছেন, রোববার (১৬ নভেম্বর) কামালকে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে অডিওর কণ্ঠস্বর কামালের সঙ্গে মিলে যাওয়ায় তাকে সংশ্লিষ্ট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রামু থানায় কর্মরত এই পুলিশ কর্মকর্তার শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে করা তির্যক মন্তব্যের একটি অডিও ক্লিপ গতকাল শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ১ মিনিট ৭ সেকেন্ডের ওই অডিওতে কামালকে বলতে শোনা যায়, রক্ত বের হয়নি, কিছু হয়নি। এই যে পড়েছে, দৌঁড়েছে (আবু সাঈদ), একটুও রক্ত বের হইছে? গুলি করলে তো রক্ত বের হবে।

বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশ কামালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...