প্রকাশিত: ০১/০৩/২০২২ ৮:৩১ পিএম

চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা তিনটি বিভাগীয় মামলা স্থগিত করেছে সংস্থাটি। আজ মঙ্গলবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এ কথা জানান সচিব মাহবুব হোসেন।

সচিব বলেন, শরীফ উদ্দিনের বিরুদ্ধে চলমান তিনটি বিভাগীয় মামলা স্থগিত করা হয়েছে। একজন দুদক কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতির পর বিভাগীয় মামলা চলতে পারে না। বিধি অনুযায়ী তা সম্ভব নয়। তাই সব মামলা স্থগিত করা হয়েছে।

এর আগে গত রোববার শরীফ উদ্দিন চাকরি ফিরে পাওয়ার বিষয়ে একটি আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে চাইলে দুদক সচিব বলেন, ‘চেয়ারম্যান মহোদয় ও আমার কাছে একটি আবেদন দিয়েছেন জনাব শরীফ। এ বিষয়ে কমিশনে আলোচনা হবে। বিধি মোতাবেক সিদ্ধান্ত নিয়ে তবেই জানাতে পারব।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer