প্রকাশিত: ০২/০৩/২০১৯ ৭:৫২ এএম

সিরিয়ার শরণার্থী শিবির থেকে সদ্যোজাত সন্তানকে নিয়ে পালিয়েছেন জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। অন্য জিহাদিদের স্ত্রীরা তাকে হত্যার হুমকি দেওয়ায় জীবন বাঁচাতে গত বৃহস্পতিবার তিনি পালিয়েছেন বলে জানিয়েছে একটি ব্রিটিশ গণমাধ্যম।

সম্প্রতি শামীমা প্রকাশ্যে আইএসের বিরুদ্ধে কথা বলায় তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে। ফলে রাতে ছদ্মবেশ ধারণ করে ইরাক সীমান্তের কাছে আল রোজ শরণার্থী শিবিরে সদ্যোজাত ছেলে জেরাহকে নিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। অন্য জিহাদি স্ত্রীরা বিশ^াস করেন, নিজের দুর্ভোগের কথা জানিয়ে তাদের জন্য অভিশাপ বয়ে এনেছেন শামীমা। এ ছাড়া তিনি টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামিক আইন অনুযায়ী মুখ না ঢাকায় ক্ষুব্ধ হয়েছে ধর্মীয় উগ্রবাদীরা।

এ জন্যও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ নাগরিক শামীমা চার বছর আগে আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি উত্তরাঞ্চলে আল হাওল শরণার্থী শিবিরে থাকা অবস্থায় তার ওপর নানা নির্যাতনের কাহিনি গণমাধ্যমকে বলেন শামীমা। সেই সঙ্গে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে লন্ডনে ফেরার আবেদনও জানান তিনি। তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ পাল্টা তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer