প্রকাশিত: ২৮/০৭/২০১৬ ৯:৩৮ পিএম

angelamerkel20160728210646জার্মানিতে সাম্প্রতিক হামলায় আশ্রয়প্রার্থীরা জড়িত থাকা সত্ত্বেও দেশটির শরণার্থী গ্রহণ নীতিতে পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অ্যাঙ্গেলা মেরকেল বলেন, প্রয়োজনের সময় মানুষকে সহায়তা করতে আমাদের ইচ্ছা, সরলতা ও সম্প্রদায়ের ধারণাকে ধ্বংস করার চেষ্টা করেছে হামলাকারীরা। আমরা দৃঢ়ভাবে এটি প্রত্যাখ্যান করেছি।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাভারিয়ায় সাম্প্রতিক দুটি হামলা চালিয়েছে আশ্রয়প্রার্থীরা। এক সিরীয় ব্যর্থ আশ্রয়প্রার্থী রোববার আনসবাচে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন আহত ও হামলাকারী নিহত হয়েছে।

১৫ জুলাই আফগানিস্তানের এক আশ্রয়প্রার্থী উয়ার্জবার্গে একটি ট্রেনে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। হামলাকারী তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য শিকার করেছিল বলে তার মোবাইল ফোনে পাওয়া এক ভিডিওতে জানা গেছে।

এ ছাড়া গত ২২ জুলাই মিউনিখে ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিকের হামলায় ৯ জনের প্রাণহানি ঘটে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...