ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ৬:৪৭ পিএম

উখিয়া উপজেলার অন্যতম প্রধান ধান উৎপাদন এলাকা মাছকারিয়া বিল। গত দুই দিনের টানা বৃষ্টিতে শরণার্থী ক্যাম্প থেকে নেমে আসা বর্জ্য ও দূষিত পানি বিলের বিস্তীর্ণ ধানি জমিতে ছড়িয়ে পড়েছে। এতে শত শত একর জমির ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাছকারিয়া খাল ভরাট হয়ে থাকায় বৃষ্টির পানি ও বর্জ্য স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে ক্যাম্প থেকে নেমে আসা ময়লা-আবর্জনা সরাসরি কৃষিজমিতে জমে ফসলের ব্যাপক ক্ষতি করছে।

এলাকাবাসী জানান, বিভিন্ন এনজিও সংস্থা একাধিকবার এলাকা পরিদর্শন করলেও খাল ও ড্রেন সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষকরা।

কৃষকদের স্বপ্ন ছিল সোনালি ধান ঘরে তোলার। কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থার অভাবে সেই স্বপ্ন আজ হুমকির মুখে। দ্রুত খাল পুনঃখনন, ড্রেন সংস্কার এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer