প্রকাশিত: ২৩/১১/২০১৭ ৯:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪০ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :”:
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ইবনে আব্বাস (রাঃ) আল-ইসলামিয়া মাদ্রাসার জমি জবর দখল করার চেষ্টা করেছেন স্থানীয় প্রভাবশালী এক ইয়াবা ব্যবসায়ী। ২৩ নভেম্বর বৃহষ্পতিবার এ ঘটনা ঘটে। ইতিপুর্বেও উক্ত প্রভাবশালী ব্যক্তি তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মাদ্রাসাসহ পাশ্ববর্তী আরও কয়েকজনের জমি জবর দখল করার চেষ্টা করেছিল।
জানা যায়, মাদ্রাসার নামে ক্রয়কৃত জমি নিয়ে স্থানীয় জাহাঙ্গীর আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মাদ্রাসার পক্ষে রায় দেন। এ নিয়ে বর্তমানেও আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালতে মামলা বিচারাধীন থাকা এবং পুলিশের নিষেধ সত্বেও ক্ষীপ্ত হয়ে জাহাঙ্গীর সাঙ্গপাঙ্গ নিয়ে ২৩ নভেম্বর মাদ্রাসাসহ পাশ্ববর্তী আরও কয়েকজনের জমি জবর দখল করার চেষ্টা চালায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গেলে জবরদখলকারীরা পালিয়ে যায়। এরপর থেকে তালিকাভুক্ত ইয়াবা গডফাদার জাহাঙ্গীর মোবাইল ফোনে লেদা ইবনে আব্বাস (রাঃ) আল-ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক (মুহতমিম) আলহাজ্ব মাওঃ ক্বারী শাকের আহমদকে অকথ্য ও বিশ্রী ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মাদ্রাসার নামে ক্রয় করে জমির উপর কয়েক লক্ষ টাকা খরচ করে নুরানী ভবন নির্মাণ, পুকুর খনন, মাটি ভরাট, কলা বাগান করার পর চিহ্নিত ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীর নজর পড়ে। কোন দলিলপত্র ছাড়াই টাকা ও গায়ের জোরে মাদ্রাসার জমি জোরপুর্বক জবর দখল করতে মরিয়া হয়ে উঠে। এদিকে ঘুর্ণিঝড় মোরার আঘাতে উক্ত মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ঘুর্ণিঝড়ের আঘাতে নব-নির্মিত নুরানী ভবন সম্পুর্ণ বিধ্বস্থ, গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ে আবাসিক ছাত্রাবাস, শ্রেনী কক্ষ, কলা বাগানেরও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ঘুর্ণিঝড়ের আঘাতে নব-নির্মিত নুরানী ভবন সম্পুর্ণ বিধ্বস্থ হওয়ার পর ১ জুন চিহ্নিত ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর সদলবলে জোরপুর্বক জবর দখল করতে মাদ্রাসার ক্রয়কৃত জমিতে খুটি দেয়। মাদ্রাসার নামে কেনার আগে উক্ত জমি আরও একাধিক ব্যক্তি ভোগদখলে ছিল। তখন কিছু করেনি। বিধ্বস্থ নুরানী ভবন মেরামত করতে বাধা দেয়ার পাশাপাশি প্রকাশ্যে বিভিন্ন হুমকি ও হাঁকাবকা করে আসছিল বলে জানা গেছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...