প্রকাশিত: ১৫/১২/২০১৭ ১০:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রোহিঙ্গা শরণার্থী মেয়েদের মধ্যে বাল্যবিবাহের হার ব্যাপকহারে বাড়ছে। কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে একের পর এক শিশুর বিয়ে হলেও ঠেকানোর কেউ নেই।

বাল্যবিবাহের শিকাররা জানিয়েছে, ভালো থাকার আশায় বিয়ের পিঁড়িতে বসছে তারা।তসলিমা আর মোমিরার বিয়ে হয়েছে একই ঘরে, মাত্র কয়েকমাস আগে। দুজনেরই বাবা খুন হয়েছেন মিয়ানমারে, এরপর বাংলাদেশে পালিয়ে আসে তারা। তসলিমার বয়স ১৬ বলে জানিয়েছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সে। মোমিরার বয়সও ১৬, তিন মাসের অন্তঃসত্ত্বা। তবে তাদের প্রকৃত বয়স আরো কম হতে পারে।

মোমিরা জানান, বাবা নেই, বার্মা থেকে এসেছি, মা খাওয়াতে পারে না। তাই বিয়ে দিয়ে দিয়েছে। এখন আর লেখাপড়ার সুযোগ নেই।

তবে বাল্যবিবাহের শিকার এই দুই কিশোরী লেখাপড়া করতে চেয়েছিল।

তসলিমা জানান, অবিবাহিত থাকলে লেখাপড়া করতে পারতাম, এখন আর পারবো না।

তসলিমা আর মোমিরার মতো অনেক রোহিঙ্গা শরণার্থী অল্পবয়সে বিয়ে হয়ে গেছে। বেসরকারি উন্নয়নসংস্থাগুলো মনে করছে, কক্সাবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে বাল্যবিয়ের হার ক্রমশ বাড়ছে। কিন্তু কেন?

কুতুবপালং ক্যাম্পের রোহিঙ্গা জনপ্রতিনিধি নুরুল ইসলাম বলেন, মগদের জ্বালাযন্ত্রণায় ওরা মিয়ানমার থেকে চলে এসেছে। এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে নাই, অভাবে পড়েছে। এজন্য মায়েরা তাদের বিয়ে দিয়ে দিয়েছে। সরকার যদি আমাদের যেভাবে রেশন দেবে বলেছিল, ১৫ দিন পরপর, সেভাবে দিলে বাল্যবিবাহ ঠেকানো যাবে। নাহলে ঠেকানো যাবে না। রোহিঙ্গা ক্যাম্পে দশ শতাংশ বিয়ে হয় স্বাভাবিকভাবে। আর ৯০ শতাংশ হয় অভাবের কারণে।

রোহিঙ্গা সঙ্কটের কারণে অন্যতম ঝুঁকিতে রয়েছে শিশু ও নারীরা। তাদের নিরাপত্তা নিশ্চিতে বিয়ে দিয়ে দেয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বাল্যবিবাহের শারীরিক ও মানসিক কুফলকে কেউ বিবেচনায় আনছে না।

আইএমও স্বাস্থ্য কর্মকর্তা ড. রোমানা ইসলাম বলেন, বাল্যবিবাহের  শিকার মেয়েরা প্রথমত অপুষ্টিতে ভোগে। যেহেত তারা নিজেরাই ছোট এবং অপ্রাপ্তবয়স্ক, তাদের বাচ্চাগুলোও ছোট এবং অপরিণত হয়। অনেকসময় তাদের ডেলিভারির সময় অনেক বেশি রক্তক্ষরণ হয়। এবং তারা নিজেরা নিজেদের যত্নতো নিতেই পারে না, সন্তানের যে পরিমাণ যত্ন নেয়া দরকার, সেটাও নিতে পারে না।

রোহিঙ্গা শিশুদের খাদ্য, শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ কমতে পারে।

– ডিডাব্লিউ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer