প্রকাশিত: ১২/০৬/২০২২ ১০:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার আদালত ভবন এলাকায় লিচু ভর্তি পলিব্যাগ থেকে ৭০০ ইয়াবাসহ সিদ্দিক আহমেদ (৩৪) নামের এক মাদরাসা শিক্ষক আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ১০ টার দিকে তাকে আটক করা হয়েছে।

তিনি চট্টগ্রামের সাতকানিয়া আলিয়া এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক এবং টেকনাফের সাবরাং ২ নং ওয়ার্ডের করাচি পাড়ার আব্দুল আজিজের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইফুল আলম জানান, আইনজীবী সমিতি ভবনের রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সংবাদে তাদের একটি টিম অবস্থান নেয়। সেখানে সিদ্দিক আহমেদ নামের ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা লিচু ভর্তি একটি পলিব্যাগের ভেতর থেকে ৭০০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সিদ্দিক আহমেদসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিল এর ১০ (ক) ধারায় মামলা হয়েছে। যার মামলা নং -২৪/৩৭৯। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer