প্রকাশিত: ২০/০৯/২০১৬ ৯:১৫ পিএম

এম.বশিরুল আলম,লামাঃ
লামায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ দিন দুপুরে ল্ইানঝিড়ি এলাকায় প্রাকৃতিক পরিবেশ ধংস করে নির্বিচারে পাহাড় কাটার দায়ে মধুঝিড়ি এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে শাহাদাত হোসেন (৫৪), সাইফুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল (৩৯), আব্দুর রবের ছেলে নাসির উদ্দিন(৩৮) ও অছিউল হকের ছেলে মোঃ বাহার উদ্দিন’র(৬২)নিকট থেকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । পাহাড় কাটার বিষয়ে লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ জানান, পাহাড় কাটা আইনত অপরাধ। খবর পেয়ে পাহাড় কাটা বন্ধ ও দোষীদের বিশ হাজার টাকা জরিমানা করি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer