প্রকাশিত: ২৮/০৩/২০১৮ ৮:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৩ এএম

এম.বশিরুল আলম::
লামা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নুরে জান্নাত রুমী। তিনি ৩০ তম ব্যাচে বি.সি.এস ক্যাডার (প্রশাসন) লাভ করেন। নুরে জান্নাত রুমী এর আগে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ে আরডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মেধায় মননে একজন সু-দক্ষ সরকারি প্রশাসনের ক্যাডার অফিসার ও সদালাপি হাসি-খুশী মনের মানুষ হিসেবে নুরে জান্নাত রুমীর সুনাম রয়েছে।

বুধবার ২৮ মার্চ লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন।

এ কর্মকর্তা লামায় যোগদান করায়, জনপ্রতিনিধি, ব্যবসায়ি,শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের সংশ্লিষ্ট উধর্তন কর্তৃপক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা আশা করেন, তাঁর সু-দক্ষ তদারকি ও সরকারের সকল মহলের সাথে সমন্বয় সাধনে এলাকায় সরকারি উন্নয়ণে গতিশীলতা আসবে।

এর আগে ১৩ অক্টোবর/১৬ ইং থেকে লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২৭ তম ব্যাচে বিসিএস ক্যাডার অফিসার মিসেস খিনওয়ান-নু। অফিস সূত্রে জানা গেছে তাঁকে ফেণী জেলার পরশুরাম উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer