উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৬/২০২৩ ৯:০৭ পিএম

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: হিউম্যানিটারিয়ান প্রজেক্ট কো-অর্ডিনেটর। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় ডিজাস্টার প্রিপারডনেস, রেসপন্স অ্যান্ড রিকভারি; ফ্যামিলিয়ারিটি উইথ দ্য অ্যান্টিসিপেটরি অ্যাকশন অ্যাজেন্ডায় অন্তত পাঁচ বছরের (নারীদের জন্য তিন বছর) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

ইসিএইচও, এফসিডিও, বিএইচএ/ইউএসএআইডির ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ ইন্টারনেটের কাজ জানতে হবে।

বেতন সুযোগ-সুবিধা : মাসিক বেতন ৯১,৪০০ থেকে ১,১৬,৬৫২ টাকা। বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৩।

পাঠকের মতামত

২৬ হাজার টাকা বেতন ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগ দিচ্ছে PROTTYASHI,কর্মস্থল: উখিয়া

প্রত্যাশী (PROTTYASHI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর (মহিলা) বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী (PROTTYASHI) ...