প্রকাশিত: ২৯/০৩/২০২০ ১১:১৭ পিএম

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে ভারত। এরইমধ্যে বাইরে যাতায়াত করলেই ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

হঠাৎ করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়ে দল বেঁধে বাড়ির উদ্দেশে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাছেন দেশটির বিভিন্ন রাজ্যে কর্মরত হাজার হাজার অভিবাসী শ্রমিক। আর এমন যাতায়াত করলেই ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দেয়া হয়।

রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রাজ্যগুলোকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, লকডাউন ভেঙে যারা পথে চলছেন তাদের বাধ্যতামূলক সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিন থাকতে হবে। রাজ্য সরকারগুলোকেই সম্পূর্ণ তথ্য রাখতে হবে।

এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে অভিবাসী শ্রমিকরা যেখানে রয়েছেন সেখানেই তাদের থাকার বন্দোবস্ত করতে অনুরোধ করা হয়েছে। এতে শ্রমিক বা শিক্ষার্থীদের জোর করে বাড়িওয়ালা ঘর ছাড়তে বাধ্য করলে আইনি পদক্ষেপ নেয়ারও কথা বলা হয়েছে।

এ ছাড়া, লকডাউনের সময় অভিবাসী শ্রমিক বা চুক্তিভিত্তিক শ্রমিকদের যাতে মজুরি কাটা না হয় রাজ্যগুলোকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer