প্রকাশিত: ২০/১১/২০১৬ ৮:৩১ পিএম

20-11-161এম.বশিরুল আলম,লামাঃ
বান্দরবানের লামা উপজেলায় দেশিয় তৈরির উপকরন ও চোলাই মদসহ এক লক্ষ এক লিটার মদ জব্দ করেছে র‌্যাপিড এ্যকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ ও উপকরণের বাজার মূল্য প্রায় ৪৪ লক্ষ ৪০ হাজার টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন স্থানীয়রা।

সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বান্দবান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইফতে খাইরুল ইসলামে’র নেতৃত্বে চট্টগ্রাম র‌্যাব-৭ এর কক্সবাজার শাখার সদস্যরা লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায়। এ সময় তারা মদের আড়ৎ খ্যাত হেডম্যান পাড়ার বাসা বাড়ীতে গড়ে ওঠা মিনি কারখানা থেকে দেশিয় তৈরি চোলাই মদসহ এক লক্ষ এক লিটার মদ তৈরির উপকরন জব্দ ও ক্যাসিংমং নামের একজনকে আটক করেন। পরে জব্দকৃত মদসহ উপকরন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে ধ্বংস করা হয়। সম্প্রতি র‌্যাব সদস্যরা আজিজ নগরের কয়েক দফায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার মদসহ মদ তৈরির সরঞ্জমাদি জব্দ করেছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইফতে খাইরুল ইসলাম এক লক্ষ এক লিটার মদসহ উপকরন জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer