প্রকাশিত: ১৯/০১/২০১৮ ৮:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫২ এএম

 

এম.বশিরুল আলম,লামা:

শুক্রবার দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজারে র‌্যাবের অভিযানে ১৩টি অস্ত্র ও ১৯ রাউ- গুলিসহ ৩ জন আটক হয়েছে। কক্সবাজার র‌্যাব ক্যাম্পের এএসপি সৈয়দ মহসিনুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার পানবাজারে এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় একনলা ৫টি ও ৮টি ওয়ানস্যুটার বন্দুকসহ ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এরা হলেন- মোঃ দুলাল (২৮), আসকার আলী (১৮) ও মোঃ ফারুক হোসেন (২৬)।

স্থানীয় সুত্র জানায়, আটককৃতরা আলীকদম উপজেলার সদর ইউনিয়নের কলারঝিরি এলাকার বাসিন্দা। আটক ব্যক্তিরা দুটি মোটরসাইকেল নিয়ে ফুলঝাঁড়–র বা-িলের ভেতরে কৌশলে এসব অস্ত্র বহন করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে তাদেরকে আটক ও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।

কক্সবাজার র‌্যাব ক্যাম্পের এএসপি সৈয়দ মহসিনুল হক জানান, আটককৃতদের র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer