উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০১/২০২৬ ৯:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিক্সা, একটি বাটন মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১৫ সূত্র জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী পাকা সড়কে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে চেকপোস্টে থামানো হয়। এ সময় সিএনজি চালক সাইফুল ইসলাম (২১)-কে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে সিএনজি অটোরিক্সার পেছনের যাত্রী বসার স্থানের পেছনে থাকা মালামাল রাখার জায়গা থেকে একটি পুরাতন কার্টুন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কার্টুনের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৫০০টি বায়ুরোধক নীল জিপারযুক্ত পলি প্যাকেট ছিল। প্রতিটি পলি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট থাকায় মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় এক লাখ পিস।

এছাড়া অভিযানে একটি ভেগা কোম্পানির বাটন মোবাইল সেট, বাংলাদেশি এক হাজার টাকার একটি নোট এবং একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সাইফুল ইসলাম (২১), পিতা নাজির হোসেন, মাতা মরিয়ম বেগম। তার বাড়ি রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকায়, উখিয়া থানা, কক্সবাজার জেলায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...