প্রকাশিত: ১০/১০/২০২০ ১০:০২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
সীমিত সম্পদ নিয়ে বাংলাদেশ রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন জেনেভাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। তিনি রোহিঙ্গা সমস্যার অতি দ্রুত সমাধানে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনারের কার্যালয়ের বার্ষিক নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের বক্তব্য প্রদান কালে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাষ্ট্রদূত এ কথা উল্লেখ করেন। গত ৫ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী এ সভা শুরু হয়।

এ সময় রাষ্ট্রদূত কোভিড ১৯-এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে বাংলাদেশ সরকারের নেওয়া সফল কার্যক্রমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করেন।

জেনেভা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রদূত বলেন, ‘নানাবিধ সংকটের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও মানবিক নেতৃত্বে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।’

রাষ্ট্রদূত রহমান রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের আগ পর্যন্ত তাদের মৌলিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সংহতি ও সহমর্মিতা এবং দায়ভার ও দায়িত্ব ভাগাভাগির নীতির ভিত্তিতে যথাযথ মানবিক সহায়তা প্রদান বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন। এ পরিপ্রেক্ষিতে বর্তমানে চলমান মহামারির কারণে রোহিঙ্গাদের জন্য অন্যান্য নিয়মিত ও মৌলিক মানবিক সহায়তা প্রদান যেন ব্যাহত না হয় সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

রোহিঙ্গা সমস্যার উৎস মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধান মিয়ানমারে বিদ্যমান। আঞ্চলিক শান্তি বজায় রাখার নিমিত্ত রোহিঙ্গাদের নিজভূমিতে স্থায়ী প্রত্যাবাসনের মাধ্যমে এ সমস্যার অতি দ্রুত সমাধান অত্যন্ত জরুরি বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। এ পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত রহমান সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান পুনর্ব্যক্ত করেন। সুত্র:বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer