উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ৮:৫৫ এএম

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর শেষে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বলেন, রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা ও আসিয়ান নেতৃত্বের কারণে মালয়েশিয়া একটি আঞ্চলিক সমাধান বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘আমরা আশা করি মালয়েশিয়া পুরো আলোচনায় প্রভাব খাটাবে, যাতে আমরা এ সমস্যার সমাধান করতে পারি।’

ড. ইউনূস সতর্ক করে বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে ঢুকছে।’

তিনি জানান, গত ১৮ মাসে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর সঙ্গে আগে থেকে থাকা ১২ লাখ শরণার্থী যোগ হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

ড. ইউনূস আরও বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো, যুক্তরাষ্ট্র তাদের রক্ষণাবেক্ষণের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। এটি আমাদের জন্য বিশাল এক সংকট।’

প্রধান উপদেষ্টা জানান, আসন্ন কয়েক মাসে রোহিঙ্গা সংকট নিয়ে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে, যেখানে টেকসই সমাধান খোঁজার চেষ্টা চালানো হবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...