প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ১০:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৪ এএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশ সফররত আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরার বলেছেন, রোহিঙ্গা সংকট একটি বিরাট মানবিক সমস্যা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন,পিটার বৈঠকে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। পিটার বলেছেন,তিনি মিয়ানমারের সেনাপ্রধান, সুশীল সমাজের সদস্য এবং বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কথা বলেছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি মিয়ানমারের সেনাপ্রধানকে অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরে আসার জন্য আইসিআরসি’র প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মতো একটি ছোট ভূখণ্ডে বিপুল সংখ্যক রোহিঙ্গার অনুপ্রবেশ দেশের জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আইসিআরসি’র কাজে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
আইসিআরসি প্রেসিডেন্ট জানান, মিয়ানমারের কর্মকর্তারা একটি শান্তিপূর্ণ পরিবেশে রোহিঙ্গাদের বসবাসের সহায়তায় আইসিআরসি’র কর্মকাণ্ড পরিচালনায় সব ধরনের সহায়তা দিতে সম্মত হয়েছে। তিনি রাখাইন রাজ্যে ১৩০টি গ্রাম পরিদর্শন করেছেন। সেখানে রোহিঙ্গাদের ঘরবাড়ি ধ্বংসের চিহ্ন দেখে তিনি মর্মাহত হয়েছেন। সেখানে তাদের জন্য বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, তারা সেখানে রোহিঙ্গাদের বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং তাদের নিরাপদ পুনর্বাসনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি রোহিঙ্গাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করার প্রয়োজনীয়তার ওপর অধিক গুরুত্ব দেন।
পিটার মাউরার বৈঠকে আইসিআরসির আরকাইভ থেকে বঙ্গবন্ধুর দু’টি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেন। খবর বাসস।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...
Single Page Footer