
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একমত হয়েছে ঢাকা-লন্ডন। পাশাপাশি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো এগিয়ে নিতে শিক্ষা, বাণিজ্য, মেরিটাইম, অর্থনীতি, বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব ইস্যুতে পরস্পর পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে একমত হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-লন্ডন চতুর্থ কৌশলগত সংলাপ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) লন্ডনে দিনব্যাপী বৃটেনের সঙ্গে বাংলাদেশের চতুর্থ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। যেখানে দ্বিপক্ষীয় সকল সম্পর্কের বাইরে আফগানিস্থানসহ আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যু নিয়েও আলোচনায় করা হয়। বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং লন্ডনের পক্ষে দেশটির পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বারটন নেতৃত্ব দেন। এই সময় দুই দেশের হাইকমিশনারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষাবিষয়ক কার্যক্রম আরো জোরালো করতে উভয়পক্ষ একমত হয়েছে, বৃটেনের নতুন পলিসি অনুযায়ী, শিক্ষার্থীরা বাংলাদেশর ব্রিটেনে শিক্ষা কার্যক্রম শেষ করার পর দুই থেকে তিন বছরের জন্য সেখানে কাজ করার সুযোগ পাবে।
বৈঠকে ঢাকার পক্ষ থেকে লন্ডনকে অনুরোধ করা হয়, বাংলাদেশ ভ্রমণের ওপর ব্রিটেন যে সতর্কবার্তা দিয়ে রেখেছে তা যেন প্রত্যাহার করা হয়। কেননা বাংলাদেশ এরইমধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ বিষয়ে অগ্রগতি করেছে। বাংলাদেশে এখন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। প্রতিবেশীসহ বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমনের তালিকায় নিচের দিকে।
কৌশলগত সংলাপ অনুষ্ঠান ঢাকা-লন্ডন সম্পর্কের একটি নিয়মিত বিষয়। দুই দেশের মধ্যে নিয়মিতভাবে কৌশলগত সংলাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত গত ২০১৭ সালে নেওয়া হয়। এরপর থেকে নিয়মিত এই সংলাপটি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু করোনা সংক্রমণের কারণে গত বছর সংলাপটি অনুষ্ঠিত হয়নি।

পাঠকের মতামত