উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/১১/২০২৬ ৮:৫০ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প পরিদর্শন ও রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে সময় কাটান।

ক্যাম্পে তিনি রোহিঙ্গা শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন, তাদের জীবনযাপন, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে খোঁজ নেন। রোহিঙ্গা শিক্ষার্থীরা তাকে মিয়ানমারে ফেলে আসা বাড়িঘর ও স্বাভাবিক জীবনের স্মৃতি তুলে ধরে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান সোফি। বিমানবন্দর থেকে তাকে স্বাগত জানানোর পর তিনি সৈকতপাড়ের তারকামানের হোটেলে রাতযাপন করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে ক্যাম্পে পৌঁছান তিনি।

ক্যাম্পে পৌঁছে প্রথমে ১৮ নম্বর ক্যাম্পে ইউনিসেফের অর্থায়নে কোডেক পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সোফি। সেখানে প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পড়াশোনা, পছন্দের বিষয়, ইংরেজি শেখার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। মিয়ানমারে থাকাকালে তাদের লেখাপড়ার সুযোগ কেমন ছিল, তাদের অভিভাবকেরা কী করতেন, সেসব বিষয়েও কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছবিও তোলেন।

পরে রোহিঙ্গা নারীদের জন্য পরিচালিত একটি বিশেষায়িত কেন্দ্র পরিদর্শন করেন সোফি। সেখানে শুধু নারীদের সঙ্গে কথা বলেন। তাদের জীবনযাপন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।

এরপর যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতা সংস্থা ইউকে এইডের অর্থায়নে পরিচালিত সাবান তৈরির একটি প্রকল্প ঘুরে দেখেন। সেখানে কর্মরত বাংলাদেশি ও রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন এবং সাবান তৈরির প্রক্রিয়া দেখেন। এ সময় যুক্তরাজ্যের নাগরিকদের করের অর্থে এ ধরনের সেবা দিতে পারাকে গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

প্রকল্প পরিদর্শনের সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় সংস্থা পালসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সোফিকে অবহিত করেন।

সফরকালে রোহিঙ্গাদের জীবিকায়ন, কর্মসংস্থান এবং মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়েও জানতে চান সোফি। ক্যাম্পে সেবা অব্যাহত রাখা এবং শরণার্থীদের জন্য সরকারের নীতিমালা সম্পর্কেও খোঁজ নেন তিনি। সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে গৃহীত উদ্যোগ ও নীতিগত অবস্থান তুলে ধরা হয়।

পরে ইউএন উইমেন পরিচালিত একটি উইমেন মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন সোফি। সেখানে নারীদের সঙ্গে কথা বলেন তিনি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, যুক্তরাজ্য সরকারের অর্থায়নে রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যক্রম সরেজমিনে দেখাই ছিল সোফির সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সফরকালে রোহিঙ্গা শিক্ষার্থীরা মিয়ানমারে নিজেদের ফেলে আসা বাড়িঘর, জমিজমা, পুকুর ও গবাদিপশুর স্মৃতিচারণ করে। ক্যাম্পের সীমাবদ্ধ পরিবেশের পরিবর্তে নিজেদের মাতৃভূমিতে নিরাপদে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছার কথা জানায় তারা।

মো. মিজানুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে শরণার্থীরা নানা সংকট ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। শরণার্থী জনগোষ্ঠীর প্রতি ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মানবিক দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতা রয়েছে। রোহিঙ্গাদের প্রতিও সেই আন্তরিকতার প্রতিফলন ঘটেছে সোফির এই সফরে।

২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তরাজ্য সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিঙ্গা কমিউনিটির সদস্য, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিরা।

তবে সফরকালে ভবিষ্যতে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সোফি কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেননি।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের দেয়া অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতেও রোহিঙ্গাদের পাশে থাকার প্রত্যাশার কথা জানান তারা।

পাঠকের মতামত

. দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকর

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...