ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ১০:৫৯ এএম

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করলে ড. ইউনূস বাংলাদেশে আশ্রিত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য ফিলিপ্পো গ্র্যান্ডির সমর্থন চান। আশ্রয় কেন্দ্রে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের একটি উন্নত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তা চান তিনি।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করলে তিনি এই সহযোগিতা চান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএইচসিআর প্রধান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফোন করেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রশংসা করে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, তিনি বাংলাদেশ পুনর্গঠনে অবিশ্বাস্যভাবে কাজ করে যাচ্ছেন।

ফোনে তারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস বাংলাদেশে আশ্রয় কেন্দ্রে বসবাসকারী ১০ লাখের বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য ফিলিপ্পো গ্র্যান্ডির সমর্থন চান। তিনি আশ্রয় কেন্দ্রে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের একটি উন্নত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তা চান।

ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৈঠকে যোগ দেয়ার অনুরোধ জানান।

ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টাকে জানান, তিনি আগামী অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...