প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৭:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৭ এএম
উখিয়া নিউজ ডেস্ক::

প্যারিসে ওয়ান প্ল্যানেট সামিটে অংশগ্রহণকালে দেশটির সম্প্রচারমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে নিপীড়ন, নির্যাতন হয়েছে তা ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রথম থেকেই সমস্যার সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে মিয়ানমারের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে বাংলাদেশ।

সমাধানের পথ খুঁজতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মিয়ানমার সফরের কথা তুলে ধরেন তিনি।

গতমাসে পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সম্মতিপত্র সই হয়।

প্রধানমন্ত্রী বলেন, “তারা যখন চুক্তিতে সই করেছে এবং তাদের ফিরিয়ে নেবে বলে সম্মতি দিয়েছে, তাদের প্রতি আমাদের আস্থা আছে।

“তাই এদেরকে (রোহিঙ্গা) ফিরিয়ে নেওয়া উচিত। সে কারণে আমি আশাবাদী।”

মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা এসব মানুষকে সেখানে পাঠালে আবারও তাদের এ ধরনের পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে কি না, সেই শঙ্কার কথা তুলে ধরেন সাক্ষাৎকারগ্রহীতা।

প্রধানমন্ত্রী বলেন, “তাদের (রোহিঙ্গা) আশ্রয় ও নিরাপত্তার সব বন্দোবস্ত করতে তারা রাজি হয়েছে।”

তিনি বলেন,  চুক্তিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা বলা হয়েছে। ওই গ্রুপ বিষয়গুলো ঠিক করবে। প্রক্রিয়া এখনও চলমান। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।

সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা নিয়েও প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা।

গত সপ্তাহে নিউ ইয়র্কে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আহত আকায়েদ উল্লাহর প্রসঙ্গ উল্লেখ করে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশের কথা উঠে আসার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাসীদের কোনো দেশ নেই, কোনো ধর্ম নেই।

সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্সের’ কথা উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বৈশ্বিক উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer