প্রকাশিত: ২৪/০৭/২০১৯ ১:১২ পিএম

মালয়েশিয়া আসিয়ান দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবর্তনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।
মঙ্গলবার নিজ কার্যালয়ে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসিএসজি স্টাডি গ্রুপের চেয়ারম্যান তান শ্রী সাঈদ হামিদ আলবারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই অঞ্চলের পাঁচটি ওআইসি দেশ- বাংলাদেশ, ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং মালদ্বীপ আঞ্চলিক অর্থনৈতিক প্রগতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে। চলমান এ উদ্যোগকে পূর্ণ সমর্থন করেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদ আলবার মালয়েশিয়া ও বাংলাদেশ যৌথভাবে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কার্যকর গতিশীল ভূমিকা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও শ্রমবাজার নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে তানশ্রী আলবারের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম। এতে শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব কন্স্যুলার মো. মাসুদ হোসাইন, প্রথম সচিব (বাণিজ্য) মো. রাজিবুল আহসান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াসমিন, ২য় সচিব শ্রম ফরিদ আহমদসহ মিশনের সব কর্মকর্তা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ওআইসি স্টাডি গ্রুপের যুগ্ন আহ্বায়ক অ্যাসোসিয়েট প্রফেসর ইশারফ হুসেন ও হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর মো. হুমায়ূন কবির

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer