প্রকাশিত: ০২/০১/২০১৮ ৮:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম::

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল বুধবার কক্সবাজার যাবে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার তথ্য সংগ্রহ করবে। এরপর তা প্রতিবেদন আকারে ওআইসি মহাসচিবের কাছে তুলে ধরবে।

ওআইসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। ওআইসি’র স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন এবং মহাসচিবের দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবিক চাহিদা ও অন্যান্য ইস্যু নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। এ প্রতিনিধি দল মহাসচিবের কাছে প্রতিবেদন দেবে। এছাড়া আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও তা উত্থাপন করা হবে।খবর নয়া দিগন্তের

ওআইসি রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে ও মর্যাদার সাথে প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্যের উত্তেজনার মূল কারণ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সম্প্রতি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer