প্রকাশিত: ০৮/০৯/২০১৮ ১১:৪৭ এএম

ডেস্ক রিপোর্ট::
রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতামত প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট উইন মিন্তের কার্যালয় থেকে বলা হয়, ত্রুটিপূর্ণ তদন্ত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত দিয়েছে আদালত। তাই এর আইনগত বৈধতাও প্রশ্নবিদ্ধ। আইসিসি’র রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কোনো কারণ নেই বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

নেইপিদো’র দাবি, রোহিঙ্গাদের ব্যক্তিগত দুর্ভোগের তথ্য অতিরঞ্জিত করে পুরো বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। এতে আবেগের বশে আদালত মত দিলেও এ নিয়ে আইনিভাবে যুক্তিতর্ক স্থাপনের কোনো সুযোগ নেই।

গত বৃহস্পতিবার, রোহিঙ্গাদের অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া শুরুর জন্য করা আবেদনের পক্ষে মত দেয় আইসিসি। এর আগে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ আনে জাতিসংঘ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer