উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৯/২০২২ ৮:২০ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্য শহিদুলকে কুপিয়েছে ৩/৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বালুখালীর নৌকার মাঠ এলাকার ক্যাম্প-৭ এর ব্লক -ডি ৫ এর রাস্তার ওপর ওই ঘটনা ঘটে।
আহত এপিবিএন সদস্য বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ বলেন, কনস্টেবল শহিদুল ক্যাম্প ৭ এ আসছিলেন। এসময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান রোহিঙ্গাদের সাথে। পরিচয় জানতে চাওয়ার সাথে সাথে রোহিঙ্গা দূর্বুত্তরা তাকে কোপায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...