প্রকাশিত: ০৮/০২/২০২১ ৪:১২ পিএম

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কেরুনতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া যায় একটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড গুলি।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে মো. আলম (৩৫) ও হ্নীলা ইউপির মোচনী ক্যাম্পের মো. রিদুয়ানের ছেলে মো. আজিম (২০)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) শেখ আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, কেরুনতলী এলাকায় মাদক কেনা-বেচা চলছে এমন খবর পেয়ে রবিবার রাতে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দুইজনই কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে সেগুলো টেকনাফের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানের সময় আরও পাঁচজন পালিয়ে গেছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer