প্রকাশিত: ০৪/০২/২০২১ ৬:৩৮ পিএম

রোহিঙ্গা জেনোসাইড মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে আপত্তি জানিয়েছে মিয়ানমার। দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের আগে গত ২০ জানুয়ারি এই আপত্তি জানানো হলেও সম্প্রতি সেই তথ্য সামনে আসে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঠিক কি কারণে মিয়ানমার এই আপত্তি জানিয়েছে তা স্পষ্ট করে আইসিজে জানায়নি। মিয়ানমারের তোলা আপত্তির বিষয়ে গাম্বিয়া তাদের লিখিত পর্যবেক্ষণ আদালতে জমা দেবে। আগামী ২০ মে পর্যন্ত দিন নির্ধারণ করেছে আইসিজে। এর মধ্যে মামলার বাদি গাম্বিয়া পর্যবেক্ষণ জানাবে। বিশেষজ্ঞদের মতে, বিচার প্রক্রিয়া বিলম্বিত করতেই এই আপত্তি তুলেছে মিয়ানমার।

মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে আগুন দেয় সেনাবাহিনী। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতনকে জেনোসাইড আখ্যা দিয়ে ২০১৯ সালে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। এই মামলয় আদালত অন্তরবর্তী রায়ও প্রদান করেছে। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা ও জেনোসাইডের প্রমাণ ধ্বংস না করার আদেশ আদালতের।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer