প্রকাশিত: ২৯/১১/২০১৭ ৩:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২১ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক গড়ে উঠা বাজারে ব্যাঙ্গের ছাতার মত অসংখ্য গ্যাস সিলিন্ডারের দোকানে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। সরকারী নির্দেশকে অমান্যকরে যত্রতত্র ভাবে গড়ে উঠা অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকানে প্রতি দিন শতশত গ্যাস সিলিন্ডার ঝুঁকি পূর্ণ ভাবে বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট প্রসাশনের নজর ধারী না থাকায় রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক প্রায় শতাধীক দোকান অবৈধ ভাবে গড়ে উঠেছে।
জানাযায়, সংশ্লিষ্ট প্রসাশনের অনুমতি ও কতৃপক্ষের অনুমতি নিয়ে গ্যাস সিলিল্ডারের ব্যবসা ও দোকানে ক্রয়-বিক্রয় করার বিধান রয়েছে। কোন অবস্থাতে ঝুকি পূর্ণ অবস্থায় ও যত্রতত্র স্থানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করা যাবে না মর্মে সরকারী ভাবে প্রজ্ঞাপণ জারি রয়েছে।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, কক্সবাজারের উখিয়া কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী, কুতুপালংয়ের লম্বাশিয়া, মধুর ছড়া, জামতলী, ও ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বাজারে প্রায় শতাধীক গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, এসব গ্যাস সিলিন্ডারের দোকানের কোন বৈধ কাগজ পত্র নেই। প্রসাশনের চোখের সামনে অবৈধ ভাবে রোহিঙ্গাদের নিকট গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে হরদম।
কয়েক জন ব্যবসায়ী জানান, রোহিঙ্গাদের মাঝে গ্যাস ও সিলিন্ডারের চাহিদা বেশি থাকায় গড়ে উঠা ক্যাম্প বাজার গুলোতে অসংখ্য গ্যাস সিলিন্ডারের দোকান দেওয়ার জন্য রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে। এমন কি প্রতিদিন পিক আপ, ট্রাক ও ডাম্পার যোগে শতশত গ্যাস সিলিন্ডার রোহিঙ্গা ক্যাম্প বাজারে মজুদ করা হচ্ছে।
ফায়ার সিভিল ও ডিফেন্স সার্ভিসের কর্মকর্তা জানান, রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক গড়ে উঠা বাজারে ঝুকি পূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রি করায় যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা গঠতে পারে।
সচেতন নাগরিক সমাজ রোহিঙ্গা বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা গ্যাস সিলিন্ডারের দোকান উচ্ছেদের দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...