ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ১০:১৬ পিএম

কক্সবাজারের উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল। এ সময় তারা আইওএম পরিচালিত উইমেন্স গার্লস সেভ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখেন।

রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উখিয়া ময়নারঘোনা ১১ ও ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিসেস সুসান রাইল, বাংলাদেশ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সচিব (১ম) মি. নিক ম্যাকলিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের উপদেষ্টা সচিব (৩য়) মা. হামাহ হোসেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সিনিয়র হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম ম্যানেজার মিসেস বনশ্রী সরকার, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম অফিসার মি. হাসিন সাদাব ভূঁইয়া।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএন উপপরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান জানান, সকালে উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শনে আসেন। তারা ক্যাম্প ১২ এর জি/২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআরের পরিচালিত যৌথ নিবন্ধন সাইটে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

এছাড়াও তারা রোহিঙ্গাদের ডাটাবেজ রেজিস্ট্রার সেন্টার পরিদর্শন করেন। মিয়ানমার থেকে আগত নতুন রোহিঙ্গাদের ডাটা রেজিষ্ট্রেশন কার্যক্রম প্রক্রিয়া ঘুরে দেখেন।

এদিকে, দুপুরে প্রতিনিধিদলটি ক্যাম্প ১৮ ই ব্লকে আইওএমের পরিচালিত উইমেন্স গার্লস শ্যাপ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। ম্যাপ-স্কেচ এর মাধ্যমে পূর্বে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসরত এরিয়া এবং বর্তমানে উক্ত ক্যাম্পের এরিয়া সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

প্রতিনিধিদলটি পরবর্তীতে দুপুর ২টা ৫০ মিনিটের উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...