প্রকাশিত: ২০/০১/২০১৮ ৮:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫০ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলার বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা পিস্তল ও গুলিসহ ওই রোহিঙ্গাকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করে। তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer