প্রকাশিত: ২৮/০১/২০১৮ ২:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় বিমান যোগে তিনি কক্সবাজার আসেন। দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।এরপর বিকাল সাড়ে ৪টায় তিনি বিমানে কক্সবাজার ত্যাগ করবেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে দুই দিনের সফরে শনিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। শনিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশে তার সরকারি সফর শুরু হয়। গণভবনের নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এরপর আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুপুরে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার আসেন জোকো উইদোদো।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer