উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/১২/২০২২ ৯:৫৫ এএম

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ও আইএনজিওতে স্থানীয় কর্মীদের ছাঁটাই বন্ধ, চাকরিতে অগ্রাধিকার এবং বেতন বৃদ্ধির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সর্বস্তরের যুব সমাজের উদ্যোগে উখিয়া শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
শত শত চাকরিজীবী ও চাকরিপ্রত্যাশী ও বেকার যুবক-যুবতীদের উপস্থিতিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ও রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাদমান জামী।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কোনো কারণ ছাড়াই স্থানীয় ছেলে-মেয়েদের ছাঁটাই করা হচ্ছে এনজিও থেকে। পক্ষান্তরে, বহিরাগত ও রোহিঙ্গাদের অগ্রাধিকার দিচ্ছে এনজিও সংস্থাগুলো। এ ছাড়া স্থানীয় চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করে উল্টো রোহিঙ্গা চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে বৈষম্য করছে এনজিও সংস্থার কর্মকর্তারা।

বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে এনজিও ও আইএনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জানুয়ারি (২০২৩) মাসে নতুন প্রজেক্টে স্থানীয়দের অগ্রাধিকার না দিলে আগামীতে কঠিন আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তোলা হবে।
সাংবাদিক শরীফ আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য বোরহান উদ্দিন, সাংবাদিক রফিক মাহমুদ, জিয়া উদ্দিন, রিদুয়ান, বোরহান উদ্দিন, শামসু্দ্দিন, মো. তানজিদ প্রমূখ।
প্রতিবাদ সভায় গুরুত্ব পেয়েছে বেতন বৈষম্যের বিষয়টি। বক্তারা স্থানীয় উচ্চশিক্ষিত চাকরিজীবীদের বেতন এবং রোহিঙ্গার মধ্যে বেতনের পার্থক্যের কথা তুলে ধরেন

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer