প্রকাশিত: ০৭/১০/২০২০ ১০:৪২ এএম , আপডেট: ০৭/১০/২০২০ ১০:৪৫ এএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় আরো একজন গ্রেপ্তার হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মুন্না বাহিনী ও আলী ইয়াকিন বাহিনীর মাঝে সংঘর্ষে ৪ রোহিঙ্গা নিহত এবং আহত হন এক আনসারসহ ৭ জন আহন হন। এ ঘটনায় ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মঙ্গলবার সন্ধ্যায় ৮ নম্বর পূর্ব ক্যাম্পে মাস্টার মুন্না বাহিনী ও আলী ইয়াকিন বাহিনীর মাঝে সংঘর্ষ শুরু হয়। এসময় মুন্নার ভাই গিয়াস উদ্দিনসহ ওই পক্ষের ৪ জনকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক করা হয় মুন্নার বাবাকে। ক্যাম্পের ৪শ’ পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্প এলাকায় বাড়ানো হয়েছে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের টহল।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম কলেন, এক সপ্তাহ ধরেই রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষ চলছে। এর আগে ৪ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেকটি বাহিনীর সংঘর্ষে ২ জন নিহত হয়।

এ ঘটনার পর হোয়াইক্ষ্যং পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer