প্রকাশিত: ০৮/১০/২০২০ ১০:৫১ পিএম

ইমাম খাইর::
রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এপিবিএনসহ সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ মো: আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এই নির্দেশ দেন ডিআইজি।
এ সময় তিনি কয়েকজন রোহিঙ্গা শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, যদিও তাদের ভাষা বোঝা বেশ কঠিন।

ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় একজন ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্টের সহযোগিতায় রোহিঙ্গা শিশুদের পরিবার সম্পর্কে খোঁজখবর নেয়ার চেষ্টা করেন ডিআইজ মো: আনোয়ার হোসেন।

এই উদ্ভূদ পরিস্থিতিতে বুধবারও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডিআইজি মো: আনোয়ার হোসেন।

তিনি বলেছেন, ক্যাম্পে রোহিঙ্গাদের আধিপত্য বিস্তারের কোন সুযোগ নাই। এখানে আধিপত্য থাকবে একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোন অপরাধিকে ছাড় দেওয়া হবে না।

অবৈধ অস্ত্রধারী রোহিঙ্গাদের গ্রেফতার করা হবে বলে জানান ডিআইজি মো. আনোয়ার হোসেন।

রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা স্থিতিশীল ও শান্তি ফেরাতে কাজ করছেন তিনি।

উল্লেখ্য, রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে গত চার দিনে এক বাংলাদেশী গাড়ি চালকসহ ৬ জন নিহত হয়েছে। অপহরণ করে সন্ত্রাসীদের আস্তানায় আটকে রাখা হয়েছে আরও একজন বাংলাদেশী যুবককে। এই নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
এই মুহুর্তের নিজেদের জীবন নিরাপদবোধ করছে না ক্যাম্পে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer