প্রকাশিত: ১২/০৫/২০২০ ১:১৪ পিএম , আপডেট: ১২/০৫/২০২০ ১:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনশত বারটি রোহিঙ্গাদের ঝুপঁড়ি ঘর ও ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক একশ কোটি টাকা। কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোহিঙ্গারা জানিয়েছেন, প্রতিটি বাড়ীতে গ্যাসের সিল্ডিটার রয়েছে। অধিকাংশ রোহিঙ্গারা এর ব্যবহার বিধি জানে না। তাই প্রতিনিয়ত অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। রোহিঙ্গারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীপন যাপন করছে।তারা আরো বলেন রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মঙ্গলবার সকাল আটটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্হলে যান। পরে রোহিঙ্গা ও স্হানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন আনেন।

এ ব্যাপারে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ই ওয়ান ব্লকের বাসিন্দা আলী হোসেন বলেন রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডের পুড়ে গেছে রোহিঙ্গাদের ৩১২টি ঝুঁপটি ঘর। এরা এখন খোলা আকাশের নিচে বসে আছে।

আরেক মাঝি মাহামুদ উল্লাহ বলেন, রোহিঙ্গা এখন দিশেহারা । রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটনাস্হল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান।

উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার এমদাদুল হক বলেন ফায়ার সার্ভিসের দুইটি ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনি। এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি।

এ ব্যাপারে উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...