উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ১০:১০ পিএম
ছবি ইউনিসেফের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আবার চালু হয়েছে মিয়ানমার কারিকুলামের মাধ্যমিক শ্রেণির শিক্ষাকেন্দ্রগুলো। শিশুদের ভবিষ্যৎ গড়ার এ যাত্রায় নতুন করে আশার আলো দেখিয়েছে ইউনিসেফ। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ৫ম শ্রেণির ক্লাস পরিচালনার মাধ্যমে এই উদ্যোগ শুরু হয়েছে।

আজ রবিবার ইউনিসেফ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। পোস্টে তারা জানায়, দীর্ঘ বন্ধের পর স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মাঝে ফিরেছে উৎসাহ ও উদ্দীপনা।

নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ খান (১৮) বলেন,
“যখন আমাদের স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, আমি খুব ভেঙ্গে পড়েছিলাম। আমি একজন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু সেটা আর সম্ভব মনে হচ্ছিল না। কিন্তু আজ স্কুল আবার খুলেছে, আমি খুবই আনন্দিত! এখন আর আমি ঘরে বসে নেই, আবারও আমার স্বপ্নের পথে হাঁটছি।”

ইউনিসেফ স্কুল খোলার বিষয় নিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাটায়কৃত টিচারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তারা আবারও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ও ঘোষণা দিয়েছে।

ইউনিসেফ জানায়, তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য পূর্ণমাত্রায় ক্লাস চালু করা যায়। এই উদ্যোগকে সফল করতে আরও অংশীদারদের সহযোগিতা প্রয়োজন, যাতে প্রতিটি রোহিঙ্গা শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা যায়।

বিশ্বব্যাপী বাস্তুচ্যুত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লড়াইয়ে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...