ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ৮:৪৫ এএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প টানা এক সপ্তাহের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে। অব্যাহত বৃষ্টিতে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনাও ঘটছে। এতে অন্তত ৮শ’ ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৭ জুলাই) দিনভর ভারী বৃষ্টির কারণে ক্যাম্পের একাধিক ব্লকে পানি ঢুকে পড়ে। এছাড়া পাহাড় ধসের ফলে কয়েকটি ঘরে মাটিচাপা পড়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শতাধিক পরিবারকে সরিয়ে লার্নিং সেন্টারসহ বিভিন্ন নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা খলিল আহমেদ বলেন, সারাদিন একটানা বৃষ্টি হয়েছে। আজ আমাদের ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের মাঝি মো. রফিক বলেন, সপ্তাহজুড়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্প থেকে পানি সরে যেতে পারছে না। ফলে অধিকাংশ ব্লক পানিতে তলিয়ে গেছে। অনেক ঘরের মানুষ এখন পানিবন্দি। পানি পুরোপুরি না নামা পর্যন্ত এভাবেই থাকতে হবে।

রোহিঙ্গা নেতা আবু তৈয়ব বলেন, ভারী বৃষ্টিতে বিভিন্ন ক্যাম্পে পানি ঢুকে কয়েক হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে গেছেন। যারা এখনো ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আছেন, তাদেরও সরে যেতে বলা হচ্ছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টানা বৃষ্টিতে একাধিক ক্যাম্পে পানি উঠেছে। কয়েক শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেকেই লার্নিং সেন্টারে আশ্রয় নিয়েছেন

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...